1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে,সম্পাদক এ আর জুয়েল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জ প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও সমকাল প্রতিনিধি এবং দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার ও ঢাকা মেইল প্রতিনিধি এডভোকেট এ আর জুয়েল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড এনাম আহমেদ।

এছাড়া, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আকরাম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, কোষাধ্যক্ষ  ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদ মনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা পোস্ট ও দৈনিক জাগ্রত সিলেটের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দপ্তর সম্পাদক এখন টিভির লিপসন আহমেদ, ক্রীড়া ও  সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ এবং কার্যনির্বাহী সদস্য এড. আনোয়ার হোসেন, এড. চৌধুরী আহমেদ মুজতবা রাজি, এড. এ কে এম মহিম, জাহাঙ্গীর আলম ও উস্তার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বী বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন  সুনামগঞ্জ খবরের সহকারী সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার সুনামগঞ্জ খবরের অনলাইন সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার এডভোকেট খলিল রহমান।

সুত্র: আই নিউজ

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :