1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি:পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামীকাল থেকেই যেন এ এলাকার মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পায় সেজন্য প্রটেকটিভ জিও ব্যাগ ফেলা হবে। নদী ভাঙন রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে।আর তাৎক্ষনিক এ ব্যাবস্থা গ্রহণের জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আমি এখানে এসেছি।

রবিবার মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা নদী তীরবর্তী বরুরিয়ায় সোলার প্যানেল সংলগ্ন এলাকায় নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপি’র চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বাস করেন যে, নদী যখন কুল ভাঙে সেখানে কিন্তু কোন দলীয় দৃষ্টিকোন থেকে দেখে না। ওই স্থানে যে জনগোষ্ঠিই থাকুক, যে ধর্মেরই মানুষ থাকুক, সেখানে কিন্তু নদীতে ভেঙে সে বিলিন হয়ে যায়। সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে এইখানে এই বর্ষা মৌসুমে আমরা প্রটেকটিভ বাধ দিয়ে ইমার্জেন্সিতে নদী ভাঙ্গন প্রতিরোধ করবো।

এখানে আরো আশ্বস্ত করতে চায়, ইতিমধ্যে আমাদের সরকার তারেক রহমানের সরকার আমরা ৫টি প্রকল্প হাতে নিয়েছি। যেটা প্রায় ১৫শ’ কোটি টাকা ব্যায়ে, এইগুলো আমরা যদি এখানে বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙন নিয়ে বর্ষা মৌসুমে, বণ্যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবেনা এবং একটি মানুষের একটি ঘর, এক কাঠা জমিও যেন নদীতে বিলীন হয়ে না যায়, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। ইনশাআল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তীতে আমরা যে প্রকল্পগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করবো।

যার মধ্যদিয়ে এই মানিকগঞ্জের মানুষকে আর নদী ভাঙন নিয়ে দিন-রাত উদ্বিগ্ন-উৎকণ্ঠায় থাকতে হবে না। এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি, এটাই হচ্ছে বিএনপি’র রাজনীতি। আমরা যে প্রজেক্ট হাতে নিয়েছি টোটাল মানিকগঞ্জকে ঘিরে এবং এর পাশাপাশি আমরা আরো কিছু বৈদেশিক সাহায্য-সহযোগীতায় বিশেষ করে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ তাদেরকে নিয়ে আমরা আরো একট বড়্ প্রকল্প প্রায় ২৬শ’ কোটি টাকার প্রকল্প আমরা হাতে নিয়েছি। ইনাশাআল্লাহ সেই প্রকল্পও আমাদের মন্ত্রণালয়ে পৌঁছে গেছে।অল্প সময়ের ভিতরে সেটা অনুমোদন দিয়ে আমরা বাস্তবায়ন করা শুরু করবো।

এছাড়া, আন্ত:মন্ত্রণালয়ে সভা করে আমাদের ফেরি ঘাটের বিষয়টাও আমরা অতিদ্রুত ইনশাআল্লাহ সমাধান করে ফেলবো।

মানিকগঞ্জ-১ আসনের নদী ভাঙন কবলিত এলাকায় দ্রুত টেকসই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের এমপি এসএ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের এমপি মঈনুল ইসলাম খান শান্ত, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান, নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আক্তারুজ্জামান, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা বিএনপির সদস্য ও শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটনসহ পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :