
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা আরিচা মহাসড়কের উথলী মোড় এবং বরঙ্গাইল মোড়ে চলমান গণপরিবহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (৬জুলাই) বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার এ অভিযান পরিচালনা করেন।
এসময় ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহণ স্ট্যান্ডবিহীন যত্রতত্র দাঁড়িয়ে থেকে রাস্তায় জনদুর্ভোগ তৈরি এবং যথাযথ কাগজপত্র বিহীন যান চলাচল অব্যাহত থাকায় মোট ৬টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বসাগুলো কাগজপত্র ঠিক না থাকা, যত্রতত্র গাড়ি দাড় করিয়ে যাত্রী উঠানো এবং জনদুর্ভোগ সৃষ্টি করায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ২৬হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply