1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী,  নৌ-থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, শিবালয় থানার তদন্ত ওসি মিনহাজ উদ্দিন, কোস্টগার্ড এর পাটুরিয়ার সিসি ইসমাইল হোসেন।

এছাড়া, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই, এ সম্পদকে রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। জাটকা সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলেদের উদ্দেশ্যে তারা আরো বলেন, আমরা আপনাদের প্রতিদ¦ন্দ্বী নই। আমরা জাটকা ধরা বন্ধের সময় আপনাদেরকে চাল ও বকনা বাছুরসহ নানা ধরনের সহযোগিতা করে থাকি। এজন্য সরকারি নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে জাটকা না ধরার জন্য অনুরোধ করছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :