1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এই সভা অনু

এতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো. মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ এস.কে. এম তোফায়েল হাসান। বক্তব্য দেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম, ট্রাইব্যুনালের বিশেষ পিপি মাসুদুল হক, জজ আদালতের পিপি নূরতাজ আলম বাহার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি হুমায়ুন কবীর,  ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আজিজ আহমেদ এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম প্রমুখ। ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কো-অর্ডিনেটর রোমানা আফরোজার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উপব্যবস্থাপক শিহাবুল হোসেন।

সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ এস.কে. এম তোফায়েল হাসান বলেন, ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ যা পরবর্তীতে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দম অধ্যাদেশ, ২০২৬ দ্বারা রহিত ও পুনর্প্রণয়ন করা হয়েছে। এই আইনে অপরাধীর শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আগে এই আইনে অপরাধীর শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড ছিল না, এখন তা করা হয়েছে। তবে এই আইনে বিচারের সময়সীমা কিছুটা কমানো যেত।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে আটটি বিভাগে আটটি মানবপাচার ট্রাইব্যুনাল আছে। এই ট্রাইব্যুনাল আগে ছিল একটি। এখন মানবপাচার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।’

সভায় মুক্ত আলোচনায় মানবপাচার প্রতিরোধে প্রচার-প্রচারণা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় জেলার অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মানব পাচার শিকার সারভাইভাররা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :