
শাহজাহান বিশ্বাস: বেতন বৃদ্ধিসহ নানাবিদ দাবী আদায়ের জন্য মানিকগঞ্জের শিবালয়ের নবগ্রাম এলাকায় হার্ডওয়ার কারখানার শ্রমিরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে আটকে পড়া যানবহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।পড়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে নবগ্রাম এলাকায় অবস্থিত চায়না মালিকানাধীন প্রতিষ্ঠান হার্ডওয়ার কারখানায় কর্মরত শ্রমিকরা দীর্ঘ দিন ধরে তাদের ন্যায্য বেতন বোনাসসহ নানাবিদ দাবী-দাওয়া নিয়ে মালিকদেরকে অনুরোধ করে আসছে। মালিক পক্ষ তাদের দাবী দাওয়া না মানায় আজ বুধবার উক্ত কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ৫ঘন্টা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগ পোহায়।
এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। শ্রমিকদের হাতে থাকা ব্যানারে “ন্যায্য বেতন দিতে হবে” এবং “কোম্পানি থেকে মামুনকে অপসারণ করতে হবে” এমন দাবিও দেখা যায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী ন্যায্য বেতন থেকে বঞ্চিত হওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
ক্ষুদ্ধ শ্রমিকরা বলেন গত মঙ্গলবারও তারা তাদের দাবী দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কিন্তুু কর্তৃপক্ষ শ্রমিকদের ডেকে নিয়ে দাবী দাওয়া না মেনে উল্টো মামলার ভয় দেখান। যে কারণে ক্ষুদ্দ শ্রমিকরা আজ বুধবার আবার সড়ক অবরোধ করেছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার সকালের দিকে শ্রমিকরা তাদের ন্যয্য বেতনসহ নানবিধ দাবী -দাওয়া নিয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় যানবাহন চলাচল বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের কথা শুনে তাদেরকে নিয়ে আলোচনায় বসার কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল শুরু।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মানিষা রানী কর্মকার বলেন, শিবালয়ের নবগ্রাম এলাকায় হার্ডওয়ার কারখানায় শ্রমিক অসন্তোষের সংবাদ পেয়ে দ্রুত ঘটানস্থলে পৌছায়।এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবী-দাওয়া নিয়ে আলোচনায় বসা হয়।এরপর বুধবার দুপুর ১টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আলোচনা অব্যাহত রয়েছে।
Leave a Reply