1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩৫ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জের সর্ববৃহপশুর হাট আরিচাসহ অন্যান্য পশুর হাটে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরিচা পাটুরিয়া ফেরি এবং লঞ্চ ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৪।

শুক্রবার (২২ মে) বেলা ৪টার দিকে আরিচা ঘাটের পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তথ্য জানান র‌্যাব-এর মানিকগঞ্জের সিপিসি-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান হোসেন।

তিনি বলেন, আগামী ২৮ মে মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল আজহা অনুষ্ঠিত হচ্ছে। দায়ীত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সর্তকতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৪ । আরিচা পশুর হাটে জালটাকা সনাক্তকরণের মেশিন বসানোসহ সার্বিক ব্যবস্থাপনায় কঠোর নজরদারি রয়েছে র‌্যাব-৪ এর।

এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কসহ আরিচা-পাটুরিয়া ফেরিঘাট ও গরুর হাটে পোশাকধারী ও সাদাপোশাকে সার্বক্ষণিক র‌্যাবের টহল ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও জেলার বিভিন্ন পশুর  হাটে আভিযানিক দল নিয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে জনসাধারণ অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং  নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে ক্রেতা-বিক্রেতারা।

ঢাকা-আরিচা মাহাসড়কে গরু পরিবহণে চাঁদাবাজি রোধে র‌্যাব -৪  স্বচ্চার রয়েছে। এক হাটের গরু জোর করে অন্যহাটে যাতে না নিতে পারে সেজন্য আমাদের টহল ব্যবস্থা রয়েছে।

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যাতে ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়ে সে জন্য ঢাকা-আরিচা মহাসড়ের বিভিন্ন পয়েণ্টে চেক পোস্ট বসানোর কার্যক্রম শুরু হয়েছে। অচিরেই তা সম্পন্ন করা হবে।

বিশেষ করে র‌্যাব -৪ আওতাধীন  ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোস্ট, আরিচা  ও পাটুরিয়া ঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ টহল ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন মার্কেটগুলোর বিপনি বিতানের দোকানগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে।অপরাধ দমন ও পশুরহাটে অবৈধভাবে জালটাকার লেনদেন করতে না পারে এবং জালটাকা সনাক্তকরণে অত্যাধুনিক মেশিনের ব্যবস্থা করা হয়েছে।

ঈদের জামাতে হামলা ও উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি। এ ধরনের কার্যকলাপ কেউ করতে গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

ঈদের সময় চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে আমাদের বিশেষ স্টাইকিং ফোর্সের টহল অব্যাহত থাকবে। সাধারণ  জনগণ যাতে নির্বাগ্নে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে জন্যই আমরা সার্বক্ষণিক কাজ করছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :