
নিজস্ব পতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, চাঁদাবাজ, কিশোরগ্যাং ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় বড়বোয়ালী ডাক্তারখানা স্থানীয় এলাকাবাসী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।
শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবালয় সদর উদ্দিন কলেজের প্রিন্সিপ্যাল ড.উত্তম কুমার সরকার, শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো: মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম বাবুল হোসেন বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বাদল, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো:শহিদুল ইসলাম, আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, শিবালয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার মো: নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মুশতাক আহমেদ দিপু, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি মো রহমত আলী লাভলু, কৃষকদলের সভাপতি আনিসুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে এস এ জিন্নাহ কবির এমপি বলেন, মাদক, সন্ত্রাস, অনলাইন জুঁয়া ও ইভটিজিং মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার।, মাদক ও ইভটিজিং নির্মুল করে এ দেশের সাধারণ জনগণের পাশে থেকে একসাথে কাজ করতে চাই। মাদক- গ্রহন ও ইভটিজিং সমাজকে ধংসের দিকে নিয়ে যায়। তাই মাদক থেকে আমাদেরকে দুরে থাকতে হবে এবং যুব সমাজকে ধব্বংসের হাত থেকে রক্ষা করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে শিবালয় থানার ওসি মো: আমিনুল ইসলাম বলেন, অপরাধীকে ধরলে কিছু আইনি প্রক্রিয়া থাকে। পুলিশ অপরাধীকে ধরলে কেউ স্বাক্ষী হতে চায়না। তাই সকলের সহযোগীতা চাইলেন তিনি।
Leave a Reply