
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮জনকে আটক করেছে পুলিশ।এর মধ্যে ৬জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে)বেলা সাড়ে ১১টায় উথুলী সংযোগ মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৩ গ্রাম হেরোইনসহ মোঃ রজ্জব আলী (৪২) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়।রজব আলী মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে শিবালয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এর আগে ১১ মে (সোমবার)রাতে শিবালয় থানর বারাদিয়া এলাকায় মোঃ মনোয়ার হোসেন এর বসত ঘরে আসর বসিয়ে গাঁজা সেবন কালে অভিযান চালিয়ে পুলিশ ৭জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার বারাদিয়া গ্রামের মৃত-আসান শেখের ছেলে মোঃ মনোয়ার হোসেন(৬৩), একই গ্রামের মো.ফুলচান সরদারের ছেলে মোঃ রহমান সরদার(৪৫), নাকু মোল্লার ছেলে মোঃ সুজন মোল্লা(২৫), পিতা: মোঃ নাকু মোল্লা, সাং: বারাদিয়া, মৃত-আব্দুস সালামের ছেলে মোঃ আয়নাল হক(৫২), গহেরপুর গ্রামের মৃত নাছিম উদ্দিনের ছেলে মোঃ শওকত আলী(৫০), কাতরাসিন গ্রামের মো. হারুনের ছেলে মোঃ ওমর ফারুক(৩৫), কৃষ্ণদিয়া গ্রামের মো.জামাল শেখের ছেলে মোঃ আলম শেখ(৩৫)।
এর মধ্যে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ মনোয়ার হোসেন(৬৩) কে ০৫দিনের বিনাশ্রম সাজা, ১০০ টাকা জরিমানা, মোঃ শওকত আলী(৫০) কে ০৭দিনের বিনাশ্রম সাজা ১০০ টাকা জরিমানা, মোঃ ওমর ফারুক(৩৫) কে ১৫দিনের বিনাশ্রম সাজা ১০০ টাকা জরিমানা, মোঃ রহমান সরদার(৪৫) কে ০৭দিনের বিনাশ্রম সাজা ১০০ টাকা জরিমানা, মোঃ সুজন মোল্লা(২৫) কে ১৫দিনের বিনাশ্রম সাজা ১০০ টাকা জরিমানা, মোঃ আয়নাল হক(৫২)কে ০৭দিনের বিনাশ্রম সাজা ১০০ টাকা জরিমানা, মোঃ আলম শেখ(৩৫) কে ০৭দিনের বিনাশ্রম সাজা ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭জনকে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মিয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। একজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই।তাই এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply