1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস, ২৫ মে: মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ মে) কবির স্মৃতি বিজড়িত ও কবি পত্নী প্রমীলার জন্ম ভিটা শিবালয়ের তেওতা গ্রামে সাংস্কৃতিক বিষয়ক  মন্ত্রণালয়ের সহযোগীতায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

এর মধ্যে সকাল ১০টায় তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে কবি ও কবি পত্নীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা, সাড়ে ১১টায় কুইজ প্রতিযোগীতা, দুপুর ১২টা থেকে ১টা সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি করা হয়।

 এরপর বিকাল ৪টায়  দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল শীর্ষক প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা, ৪টা ৪৫ সাংস্কৃতক অনুষ্ঠান নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নাটক অনুষ্ঠিত হবে।

জেলা  প্রশাসন আয়োজিত পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,নজরুল-প্রমিলা পরিষদ কেন্দ্রীয় ও জেলা কমিটসহ নজরুল প্রেমী-সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

আলোচনা সভায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম, তেওতা ইউপি প্রশাসক প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, সামছুল হক মাষ্টার, জাসাস সভাপতি আলী আশরাফ রাবুল, ডাক্তার আতোয়ার রহমান, মইন বিশ্বাস, মতিউর রহমান, প্রভাষক আজাদুর রহমান, তেওতা একাডেমির প্রধান শিক্ষক মো:মোজাম্মেল হক, সাবেক সহকারি শিক্ষক অজয় কুমার চক্রবর্তি ও  হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।

কুইজ প্রতিযগীতার পরিচালনায়  ছিলেন তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরৎ চন্দ্র হলদার ও কাজী আরিফ।

 উক্ত অনুষ্ঠানে স্থানীয়রা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত শিবালয়ের তেওতায় নজরুল-প্রমীলা বিশ্ববিদ্যালয়, নজরুল গবেষণা কেন্দ্র এবং মিউজিয়াম নির্মাণের দাবী জানিয়েছেন বক্তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :