1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: মানিকগঞ্জের শিবালয়ে মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় ৭জনকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটককৃতদেরকে ২ মে শনিবার দুপুরে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাকলা গ্রামের মৃত-ফজর উদ্দিন

ফকিরের ছেলে মো.কবির হোসেন(৪৬) এবং ঢাকার দারুস সালাম রোডের মিরপুর ২ নং কলোনী মাজার রোডের বাসিন্দা মৃত-জাহেরের ছেলে মো.আনোয়ার হোসেনকে কবিরের নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। কবিরের নিজ বাড়িতে বসে গাজা খাওয়ার সময় হাতে-নাতে আটক করা হয় তাদেরকে। এদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মারামারির নিয়মিত মামলায় গত শুক্রবার দিবাগত রাতে শিবালয় উপজেলার পাইপাড়া গ্রামের মান্নান শেখের স্ত্রী মোসাম্মদ কামনা বেগম (৫৫), মেয়ে মোসাম্মদ শাবানা বেগম (৩৮)কে আটক করেছে পুলিশ। শিবালয় থানায় মামলা নং ১ তারিখ ১ মে ২০২৬ খৃষ্টব্দ ।

অপর এক নিয়মিত মামলায় শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আড়া গ্রামের মৃত- আব্দুল মান্নানের ছেলে মো. শাহিনুর ইসলাম শাহীন (৪৫) এবং একই উপজেলার নিহালপুর গ্রামের লিটন খন্দকারের ছেলে মো. রেদুয়ান খন্দকার লিখন (১৮) কে আটক করেছে পুলিশ।শিবালয় থানায় নিয়মিত মামলা নং -২, তারিখ ২ মে ২০২৬খৃষ্টাব্দ।

এছাড়া শিবালয় উপজেলার দক্ষিণ আড়া গ্রামের মো. রহিম শেখের ছেলে মো. টুটুল শেখ (৩৩)কে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ।তার বিরুদ্ধে শিবালয় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।তার বিরুদ্ধে সাধারণ ডায়েরী নং ৮ তারিখ ১ মে ২০২৬ খৃষ্টাব্দ।

শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, আটককৃতদেরকে শনিবার মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক, চাঁদাবাজির ব্যাপারে তিনি জিরোট্রলারেন্স।এর সাথে কোন আপোস নেই।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এব্যাপারে সকলের সহযোগীত কামনা করছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :