
শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী, নৌ-থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, শিবালয় থানার তদন্ত ওসি মিনহাজ উদ্দিন, কোস্টগার্ড এর পাটুরিয়ার সিসি ইসমাইল হোসেন।
এছাড়া, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই, এ সম্পদকে রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। জাটকা সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলেদের উদ্দেশ্যে তারা আরো বলেন, আমরা আপনাদের প্রতিদ¦ন্দ্বী নই। আমরা জাটকা ধরা বন্ধের সময় আপনাদেরকে চাল ও বকনা বাছুরসহ নানা ধরনের সহযোগিতা করে থাকি। এজন্য সরকারি নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে জাটকা না ধরার জন্য অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com