1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সভাপতি সুজন সম্পাদক আকরাম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন সাপ্তাহিক দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম সুজন সভাপতি দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মো. আকরাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহিদ রফিক সড়কের সব খবর অফিসের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভায় সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, যুগ্ম সম্পাদক অ্যাড. খন্দকার সুজন হোসেন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বাবুল, সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন মিলন, প্রচার সম্পাদক এফএম ফজলুল হক এবং কার্যকরী সদস্যরা হলেন অ্যাড. আমিনুল হক আকবর, গোলাম ছারোয়ার ছানু, আশরাফুল আলম লিটন, আব্দুল আলীম ও কহিনুর ইসলাম রাব্বি।

কমিটির সাধারণ সদস্য হিসেবে শহীদুল ইসলাম, মো. আনোয়ারুল হক, বাবুল আক্তার মঞ্জু, আমির হামজা ও আনিসুর রহমান বুলবুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন বলেন, আমরা কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে কাজ করব না। আমাদের লক্ষ্য সত্য উদঘাটন এবং পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। প্রয়োজনে ঝুঁকি নেওয়া এবং সাহসী হতে হবে।

সভাপতি শহীদুল ইসলাম সুজন বলেন, সত্যের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহৎ দায়িত্ব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্পাদক পরিষদকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক প্রভাবের কারণে সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ন হচ্ছে; এসব মোকাবেলায় প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :