1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

কালবেলা দেশের মানুষের কথা বলে : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৫৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:কালবেলা দেশের মানুষের কথা বলে এমন মন্তব্য করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (আইসিটি ও শিক্ষা) ফারজানা প্রিয়াঙ্কা। তিনি বলেন, কালবেলা যে সংবাদগুলো প্রকাশ করে, সেগুলো পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য। এজন্য অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে আস্থা অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা প্রিয়াঙ্কা আরও বলেন, কালবেলার তার তৃতীয় বার্ষিকীতে সত্য, সাহস, সুন্দর শ্লোগান ধারন করে আগামীতে কালবেলা আরো জনপ্রিয় সংবাদমাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, এই অর্জনটি কালবেলা পরিবারের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পরিশ্রমের ফল। তাদের জন্য অভিনন্দন।

অনারম্বর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সভাপতি মনিরুল ইসলাম মিহির, সাংবাদিক সমিতি জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, স্থানীয় পত্রিকা সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি আবুল বাশার আব্বাসী, সাবেক সহসভাপতি কাবুল উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা আরো বলেন, দেশের মানুষের কথা তুলে ধরার অঙ্গীকারে যাত্রা শুরু করা দৈনিক কালবেলা আজ অল্প সময়ে পাঠকপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার পথে সংবাদপত্রটির ভূমিকা হবে অনুপ্রেরণার ও কার্যকর দৃষ্টান্ত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :