1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সুবর্ণজয়ন্তী ও তৃতীয় পুনর্মিলনী উৎসবের মাসব্যাপী আয়োজন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সড়ে ৯টায় র‌্যালির মাধ্যমে সমাপনী দিনের দিনব্যাপী আয়োজন শুরু হয় এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

‘অতীতের আলোতেই এই বর্তমান, পঞ্চাশে ইতিহাস হোক অম্লান’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে র‌্যালি, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও গুণীজন সম্মাননা প্রদান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, নারী উদ্যোগ কেন্দ্র পরিচালিত ফ্রি চক্ষু শিবির ও র‌্যাফেল ড্র আয়োজন করা হয়।

পরবর্তীতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজিত হয়। এতে গান পরিবেশন করেন বিখ্যাত ব্যান্ড দল ‘আর্টসেল’।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আমরা দেশ-বিদেশে অবস্থানরত ইতিহাস বিভাগের সাবেকদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এভাবেই আমাদের বন্ধন আরো সুদৃঢ় থাকবে। ইতিহাস বিভাগের জয়জয়কার ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :