1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

স্লোগানে মুখর বিএনপির সমাবেশস্থল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪১৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিএনপির ঢাকার সমাবেশ মাঠ পরিপূর্ণ হয়ে গেছে সকালেই। যদিও মূল অনুষ্ঠান শুরু হতে এখনো বাকি। ঢাকার বাইরের লোক রাতেই গোলাপবাগ মাঠে জমায়েত হয়ে স্লোগানে মুখর করে তুলেছেন। ঢাকা বিভাগের বাইরে বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের সংখ্যাই বেশি। সকালে আশপাশের জেলা থেকে লোকজন আসছেন সমাবেশস্থলে।

শনিবার বেলা এগারোটায় গোলাপবাগ মাঠে শুরু হচ্ছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ৷ এটি তাদের শেষ বিভাগীয় কর্মসূচি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদসহ নানা দাবিতে তারা এই গণসমাবেশ করছে৷

এখন গোলাপবাগ মাঠ ছাপিয়ে আশেপাশের সড়কগুলোতেও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। শুক্রবার রাতেই উপস্থিত হওয়া অনেক নেতাকর্মী ঘুমিয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে নেতাকর্মীদের মিছিল আসছে। অনেকে মাঠের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মাঠের পশ্চিম পাশে অতিথিদের জন্য মঞ্চ বানানো হয়েছে৷ মাঠে বড় গ্যাসবেলুনে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন পোস্টার ও স্লোগান লিখে তা উড়ানো হয়েছে।

ব্যানারে ছেয়ে গেছে পুরো গোলাপবাগ মাঠ।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে যারা শরীক হতে যান তাদের সবাইকে আগামীকালের সমাবেশে আসার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হওয়ায় আজকের সমাবেশের প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি ঢাকাবাসীকে সমাবেশে যোগ দেওয়া আহ্বান জানিয়েছেন। বিএনপির শীর্ষ এই নেতা জানান, শনিবার ঢাকার সমাবেশ থেকে দলের পক্ষ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান ও সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব যথাক্রমে আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

সুত্র: সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :