1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

সোনালি আঁশ পাটকে পাটকে কৃষিপণ্য ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সোনালি আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। ফলে এখন থেকে পাট উৎপাদন, বিপণন ও রফতানিতে অন্য কৃষিপণ্যের মতো সরকারি সুবিধা পাওয়া যাবে। বুধবার কৃষি মন্ত্রণালয় প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

২০১৬ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেন। গত ৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে পাটকে কৃষিপণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে বুধবার গেজেট প্রকাশ করা হয়।

পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা দেওয়ায় এখন থেকে পাট উৎপাদন, বিপণন ও রফতানিতে অন্যান্য কৃষিপণ্যের মতো সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া কৃষি ঋণের মধ্যেও পাট যুক্ত হবে বলে কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :