1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

সুন্নত শেষ হওয়ার আগে জামাত দাঁড়ালে কী করবেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩১১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আমরা জানি, কিছু নামাজের আগে সুন্নত নামাজ আছে। কিছু সুন্নতকে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। যেমন-ফজর ও জোহরের নামাজের আগের সুন্নত। অনেক সময় দেখা যায়, আমি মসজিদে জোহরের চার রাকাত সুন্নত পড়ছি, ইতিমধ্যে জামাত শুরু হয়ে যায়। এ ক্ষেত্রে আমার করণীয় কী? চার রাকাত সুন্নত শেষ করে তারপর জামাতে শরিক হওয়া উচিত, নাকি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দ্রুত জামাতে শরিক হওয়া উচিত?

আহনাফ উবায়েদ ঢাকা

উত্তর : জোহরের পূর্বে চার রাকাত সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হয়ে গেলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাওয়া নিয়ম। তবে যদি দুই রাকাত পড়ে ফেলার পরে তৃতীয় রাকাত শুরু করে দেয়, তা হলে চার রাকাত পূর্ণ করে তারপর জামাতে শরিক হতে হবে। আর এ ক্ষেত্রে ছোট ছোট সুরা দ্বারা দ্রুত নামাজ সমাপ্ত করা ভালো। প্রকাশ থাকে যে, জামাতের পূর্বে সুন্নত পড়ার সময় আছে কি না তা দেখে নামাজে দাঁড়ানো উচিত। কেননা জামাতের কাতারে দাঁড়িয়ে কিংবা কাছাকাছি সুন্নত বা নফল পড়াটাও মাকরুহ। (আলমুহিতুল বুরহানি : ২/২৪৫; বাদায়েউস সানায়ে : ১/৬৪১; রদ্দুল মুহতার : ২/৫৩)

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :