1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শ্রাবন্তী চ্যাটার্জি এখন সিঙ্গেল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩১২ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এখন সিঙ্গেল আছেন। এর আগে তিনটি বিয়ে হলেও টেকেনি একটিও। তবে একের পর এক প্রেমও করেছেন। বর্তমানে তিনি আবারও  নতুন প্রেমে মজেছেন। এর রগ রগে তাজা খবর ঘুরছে কলকাতার শোবিজে। সেই প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। তারা একই আবাসনে থাকেন।

অভিরূপের সঙ্গে বিভিন্ন পার্টি ও ডেটে দেখা গেছে শ্রাবন্তীকে। এমনকি তারা একসঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন বলেও শোনা যায়। যদিও এসব নিয়ে তারা কেউই কখনো কথা বলেননি।

অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী। জানালেন, অভিরূপের সঙ্গে তার সম্পর্ক কেমন। প্রেমের কথা স্বীকার না করলেও অভিনেত্রী জানান, অভিরূপ তার খুব ভালো বন্ধু। কলকাতার এক গণমাধ্যমের সাক্ষাৎকারে পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই আসে প্রেমিক অভিরূপের প্রসঙ্গ।

শ্রাবন্তী বলেন, মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি।

তবে অভিরূপের একটি ব্যাপার শ্রাবন্তীর পছন্দ নয়। সেটা হলো আলস্য। শ্রাবন্তী বলেন, ওর যেটা আমার খারাপ লাগে তা হলো, কাজের পর খুব ল্যাদ খায়; জিম করতে বলি, তাও করে না।

অভিরূপের পরিবারের সঙ্গেও শ্রাবন্তীর চমৎকার সম্পর্ক। সে কথা জানিয়ে তিনি বলেন, অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা এখন আমার পাশে থাকে। শহুরে অনেকে আছে; খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।

প্রসঙ্গত, শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন ২০০৩ সালে, নির্মাতা রাজীব বিশ্বাসকে। দীর্ঘ ১৩ বছর সংসারের পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। একই বছর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসার এক বছরও টেকেনি।

এরপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসারও ছেড়ে এসেছেন অভিনেত্রী। যদিও তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি এখনো পরিষ্কার নয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :