1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

ভারতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিজের ফেসবুকে ব্যাখ্যা দিলেন মমতাজ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৭৪২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: টাকা নিয়েও অনুষ্ঠান করতে না যাওয়ায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৯ আগস্ট পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশি ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে। দেশটির মুর্শিদাবাদের অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা শক্তি শঙ্কর বাগচীর দায়ের করা এক মামলায় গায়িকার বিরুদ্ধে এ রায় দেন আদালত।

দেশিয় সংগীতের জনপ্রিয় এ সংগীতশিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সংবাদ প্রকাশ হওয়ার পর বেশ আলোচনা শুরু হয় নানা মাধ্যমে। ওই সময় গায়িকা কানাডায় অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে দেশে ফেরার পর বুধবার (১৬ আগস্ট) ভারতের আদালতের দেয়া সেই রায় নিয়ে কথা বলেছেন মমতাজ।

এ সংগীতশিল্পী ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার প্রিয় এলাকাবাসী ও সারাদেশে আমার গানের ভক্ত আশেকান এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা কয়দিন যাবত একটা নিউজের পরিপেক্ষিতে খুব মন খারাপ করে আছেন এবং এটার সত্যতা কতটুকু জানতে চাচ্ছেন। আমি বিদেশ ছিলাম, গত ১৪ আগস্ট দেশে ফিরেই ১৫ আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে খুব ব্যস্ত সময় কাটাই বলে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়ে উঠেনি।’

ভারতে মামলা থাকার সত্যতা জানিয়ে মমতাজ বলেন, ‘হ্যাঁ এ কথা সত্য যে অনেক বছর আগে ভারতে বহরমপুর কোর্টে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটা মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। যার মূল লক্ষ্য ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেয়া। আর ওই ব্যক্তি ছাড়া আমি যেন কারো মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি। কোনো ডকুমেন্ট ছাড়া ১৪ লাখ টাকা নেয়ার একটি মিথ্যা মামলা সাজিয়েছেন তিনি, যার কোনো প্রমাণ এই ১৪/১৫ বছরে কোর্টে দাখিল করতে পারেনি।’

এই বছর আমি দুইবার কোর্টে হাজির হই কিন্তু দুঃখের বিষয় মামলার বাদী দুইবারই অসুস্থ বলে কোর্টে অনুপস্থিত থাকেন। তার মূল উদ্দেশ্যে হলো আমাকে হয়রানি করা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রত এই মামলাটি যাতে শেষ হয় সেজন্য আদালতকে অনুরোধ করি। কিন্তু আদালত শেষ যে তারিখটি দিয়েছিল, ওই সময় আমার আগে থেকেই কানাডা একটা প্রোগ্রাম নেয়া ছিল বলে আমি উপস্থিত থাকতে পারিনি। তবে আমি আদালতকে এই বিষয় অবহিত করি এবং পরবর্তীতে একটা সময় চাইলে আদালত সেটা গ্রহণ করে আমাকে সেপ্টেম্বরের ৮ তারিখ পুনরায় ডেট দেন। আশা করি আমি ৮ তারিখে হাজির হলে আদালত একটা সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী কী করনীয়, তা জানতে পারব।’

সবশেষ এই গায়িকা লেখেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সবাই আমার ওপর আল্লাহর ওয়াস্তে এই আস্থা ও বিশ্বাস রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন কারো ক্ষতি না করি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :