1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে বাস চাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৪১ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহি উপজেলা  পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে  বলে জানিয়েছেন  বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন।

শফিকুল ইসলাম (৩০) মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াখড়ি এলাকার আবুল বাশারের ছেলে। তিনি পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে জেলার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

শিবালয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মানিকগঞ্জের তরা থেকে শিবালয় অফিসে আসার পথে ফলসাটিয়া সেতুর কাছে দুর্ঘটনার শিকার হন শফিকুল ইসলাম।  বাসের ধাক্কায় তিনি সড়কের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।”

হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির জানান, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জাকির হোসেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :