সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহি উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন।
শফিকুল ইসলাম (৩০) মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াখড়ি এলাকার আবুল বাশারের ছেলে। তিনি পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে জেলার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
শিবালয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মানিকগঞ্জের তরা থেকে শিবালয় অফিসে আসার পথে ফলসাটিয়া সেতুর কাছে দুর্ঘটনার শিকার হন শফিকুল ইসলাম। বাসের ধাক্কায় তিনি সড়কের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির জানান, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জাকির হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com