1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

যে আমলে অন্তর নরম হয়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মানুষের পরিচয় লুকিয়ে থাকে অন্তরে। যার অন্তর যেমন হয়, তার আচার-ব্যবহারও তেমন হয়। শক্ত মনের মানুষ থেকে দয়া, ভালোবাসা, সৌজন্য, সৌহার্দ আশা করা যায় না। আর অন্তর শক্ত হলে আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হতে হয়।

পক্ষান্তরে নরম অন্তর যার হয়, সে নিজেও মানুষের প্রতি রহমকারী হয়, আল্লাহর পক্ষ থেকে রহমপ্রাপ্ত হয়।

হজরত আবু দারদা (রা.) বলেন, ‘একবার এক ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে হাজির হয়ে বলল, আমার হৃদয় খুব কঠিন।’ তিনি বললেন, ‘তুমি কি তোমার অন্তর কোমল করতে চাও?’ সে বলল, ‘হ্যাঁ।’ তখন তিনি বলেন, ‘তাহলে এতিম বাচ্চাদের আদর করো, স্নেহ-ভালোবাসা প্রদান করো, তাদের মাথায় হাত বুলিয়ে দাও, তাদের খাবার দাও। তবেই তোমার অন্তর কোমল হবে।’ নির্দয় ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা। আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন। তার প্রতি রহমত বর্ষণ করেন না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেন, ‘কেবল হতভাগ্য ব্যক্তির হৃদয় থেকেই দয়া তুলে নেওয়া হয়’ (তিরমিজি : ১৯২৩)।

তাই আসুন, শিশুর প্রতি স্নেহ-মমতা ও ভালোবাসাপূর্ণ আচরণে সচেষ্ট হই। ইসলামের এই গুরুত্বপূর্ণ নীতি পালন করে পার্থিব শান্তি লাভ করি এবং আখেরাতে বিপুল সওয়াব লাভে ধন্য হই। আল্লাহ আমাদের তওফিক দান করুন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :