1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মুসাফিরের নামাজের কাজা ও তেলাওয়াতে সেজদা প্রসঙ্গে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২২৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আমার দুটি প্রশ্ন-১. একবার সফরে আমি মুকিম ইমামের পেছনে জোহরের নামাজ আদায় করি। পরবর্তী সময়ে জানতে পারি, আমি তখন ওজুবিহীন ছিলাম। এখন আমি এই নামাজের কাজা কীভাবে পড়ব? দুই রাকাত পড়ব (কারণ আমি মুসাফির) নাকি চার রাকাত পড়ব। যেহেতু ইমাম সাহেবের পেছনে পূর্ণ নামাজই পড়েছিলাম? ২. নাপাক অবস্থায় কুরআন তেলাওয়াত করলে কি সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব হয়?

ইমদাদুল্লাহ নেত্রকোনা

উত্তর : ১. প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই জোহর নামাজের কাজা দুই রাকাতই পড়তে হবে, চার রাকাত নয়। কেননা মুসাফির হওয়ায় আপনার ওপর দুই রাকাত নামাজই ফরজ ছিল। কিন্তু মুকিম ইমামের পেছনে ইক্তেদা করার কারণে তখন চার রাকাত পড়তে হয়েছিল। তবে ওই নামাজ ফাসেদ হয়ে যাওয়ার পর তা পুনরায় আদায়ের ক্ষেত্রে কসরের বিধানই প্রযোজ্য হবে। অর্থাৎ ওই নামাজ এখন আপনি দুই রাকাতই কাজা করবেন (কিতাবুল আসল : ১/২৫৫; খুলাসাতুল ফাতাওয়া : ১/২০১; রদ্দুল মুহতার : ২/১৩০)। ২. ওজুবিহীন অথবা গোসল ফরজ অবস্থায় সেজদার আয়াত তেলাওয়াত করলেও সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব হবে। তবে হায়েজ-নেফাস অবস্থায় সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব হবে না। উল্লেখ্য, হায়েজ-নেফাস ও গোসল ফরজ অবস্থায় কুরআনুল কারিম তেলাওয়াত করা নাজায়েজ। (কিতাবুল আসল : ১/২৭২; মুখতারাতুন নাওয়াজিল : ১/৩৬৪; আলমুহিতুল বুরহানি : ২/৩৬৫)।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :