1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মারা গেছেন ব্যারিস্টার নাজমুল হুদা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিএনপির সাবেক নেতা ও সদ্য নিবন্ধন পাওয়া দল ‘তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রোববার রাত পৌনে এগারোটা দিকে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার একান্ত সচিব আক্কাস আলী খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আশি বছর বয়সে থেমে গেল আলোচিত এই রাজনীতিবিদের জীবন।

নাজমুল হুদার এপিএস মো. শামীম আহসান জানান, রাতে মরদেহ ধানমন্ডি বাসভবনে রাখা হবে। সোমবার ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে হবে জানাজা। সেখান থেকে নাজমুল হুদা শেষবারের জন্য ফিরবেন নিজ এলাকা দোহারে। সেখানে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে শাইনপুকুর গ্রামে সমাহিত করা হবে।

তার মেয়ে অন্তরা হুদা  বলেন,  বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত পরশু তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য শেষ দিকে দল থেকে ছিটকে পড়ে ‘তৃণমূল বিএনপি’ নামে দল গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছাকাছি আসেন। কয়েক বছরের আইনি লড়াই শেষে গত ১৬ ফেব্রুয়ারি তার দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়। রাজনীতির পাশাপাশি রাজধানীর ৩৩ তোপখানা রোডে ‘চেন্সারি চেম্বার’ নামে অফিস খুলে আইন সেবা দিতেন নাজমুল হুদা।

বিএনপি গঠনের সময়ই দলটিতে যুক্ত হন ব্রিটেন থেকে আইনে ডিগ্রি নিয়ে আসা নাজমুল হুদা। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দলের নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন তাকে। তিনি ছিলেন কমিটির সর্বকনিষ্ঠ স্থায়ী সদস্য।

ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পরপর ৩ বার ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় ফিরেছিলেন তিনি। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল। ২০১২ সালের ৬ জুন বিএনপির সঙ্গে সম্পর্কের ইতি টেনে  বিএনএফ নামে নতুন দল গঠন করেন হুদা। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে এমপি হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।

এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে ভেড়ার চেষ্টা করেন হুদা। তাতে সফল না হওয়ার পর গঠন করেন ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল। উচ্চ আদালতের নির্দেশনায় সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তার ‘তৃণমূল বিএনপি’।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :