1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জে বিষমুক্ত খাদ্যের দাবিতে নাগরিক সংলাপ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বার পড়েছেন

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “জীবননাশ প্রাণনাশ, কীটনাশকে সর্বনাশ” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর,ঘিওর ও মানিকগঞ্জ সদর উপজেলার নির্দিষ্ট কমিউনিটিতে প্রাণ প্রকৃতি প্রতিবেশ সুরক্ষায় কাজ করছে।

তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) মানিকগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষি প্রতিবেশ বিদ্যা ভিত্তিক( এগ্রো ইকোলজি) প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপ ও মতবিনিময় সভায় কৃষি প্রতিবেশ সুরক্ষা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্ত্বে উন্নয়নকর্মী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক  সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী কৃষিবিদ মো মাসুদুর রহমান।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব রেহেনা আকতারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব সানোয়ারুল হক।  বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা কৃষি জমি সুরক্ষা কমিটির আহবায়ক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী, জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার মৌসুমি, জাতী ভোক্তা অধিকার সংরক্ষণের সহ পরিচালক আসাদুজ্জামান রুমেল,জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নূর- ই আলম, অধ্যক্ষ ডক্টর মো. ফারুক হোসেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. রওশন আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো জহিরুল ইসলাম আকন্দ,

অধ্যাপক সাইদুস সাকলাইন, অধ্যাপক আবুবকর সিদ্দিক মোল্লা,বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, কমরেড দুলাল বিশ্বাস,অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, মিজানুর রহমান হৃদয় প্রমুখ।

সারা বিশ্বেই এখন বিষ মুক্ত কৃষির আন্দোলন  সংগ্রাম জোরদার হচ্ছে। বিশ্বের তুলনায় ভেজাল খাদ্যে আমরা এগিয়ে, এটা খুবই দুঃখজনক হলেও সরকার কঠোর হস্তক্ষেপ করলে মোকাবিলা করা সম্ভব। পরিবারে আদর্শের চর্চা না হলে সর্বত্র ভেজাল মুক্ত করা মুশকিল।

খাদ্যে সার্বভৌমত্ব এখনি দরকার এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা সময়ের দাবি। নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।ভেজাল বিরোধী অভিযান সবখানে ছড়িয়ে দিতে হবে।  মাটির জীবন রক্ষা ও বিষমুক্ত জৈব বালাইনাশক কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :