1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ভুল হয়েছে সিদ্ধান্ত নিতে: শ্রাবন্তী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৮৭ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: বড় পর্দায় তিনি কৈশোরেই আত্মপ্রকাশ করেছিলন। সেটা ১৯৯৭ সালের কথা। সিনেমাটির নাম ‘মায়ার বাঁধন’। এরপর নায়িকা হিসেবে অভিষেক হয় ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ দিয়ে। তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

রূপ-লাবণ্য আর অভিনয় গুণে বিপুল দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে নাম লেখান রাজনীতিতে। পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে অংশ নিয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু হেরে যান।

এরপর রাজনীতি থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। এখন শুধু অভিনয় আর নিজেকে নিয়েই ব্যস্ত শ্রাবন্তী। এই সময়ে এসে তিনি মনে করেন, রাজনীতিতে যাওয়াটা তার ভুল সিদ্ধান্ত ছিল।

পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘আমি খুবই ইমোশনাল। আমি ভেবেছিলাম সব ঠিক হবে। কিন্তু আমার নির্বাচনে সমস্যা হয়েছে। সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। মানুষ চিনতে ভুল হয়েছে।

শ্রাবন্তী আরও বলেন, রাজনীতিতে এমন কিছু ব্যাপার আছে, যেগুলোর জন্য আমি উপযুক্ত নই। অনেকেই আছেন, ভালো রাজনীতি করছেন। আমার মনে হয়েছে, যেটা আমি ছোটবেলা থেকে করে এসেছি অভিনয়, এটাই আমার কাছে সেরা।

ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। তিনটি সংসারই ভেঙে গেছে। তবে জীবনে কোনো আফসোস নেই অভিনেত্রীর। তিনি মনে করেন, ১৬ বছর বয়সে বিয়ে করার সুবাদেই তিনি ছেলের মা হতে পেরেছেন। ছেলে ঝিনুকই তার জীবনের দেবদূত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :