1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেটকারকে ছাত্রলীগের ধাওয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২১৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগদান শেষে ঢাকায় ফেরার পথে দলটির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশি তৎপরতায় অল্পের জন্যে হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।

এর আগে একটি প্রাইভেট কারে করে আশুগঞ্জ সভা থেকে যোগদান শেষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরের গরুবাজার এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগদেন তিনি।

এসময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বর্তমান সরকার এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে। বিএনপি ক্ষমতায় এলে সকল লুটপাটের হিসাব নিকাশ নেওয়া হবে। আপনারা এদেশের মানুষের প্রতি যে অত্যাচার করছেন। নির্যাতন করেছেন আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবেন না।

সরাইলের উপ-নির্বাচন প্রসঙ্গটেনে রুমিন বলেন, শরীরের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছেন। উপ-নির্বাচনে ভোটকেন্দ্র গুলোতে কুকুর ঘুমিয়েছে। আগামী দিনেও আপনাদেরকে একইভাবে প্রত্যাখ্যান করবে।

এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে আসার খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচালিয়াপাড়া মোড়ে জড়ো হয়। পরে তারা প্রতিবাদ মিছিল বের করেন। সভা শেষে পুলিশি প্রহরায় রুমিন ফারহানার গাড়িটি উচালিয়া পাড়া মোড়ে পৌঁছামাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িটিকে ধাওয়া করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটি নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়।

এসময় সরাইল ছাত্র ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিন বলেন, ব্যারিষ্টার রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শই সরাইল এলাকার এসে তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। পাশাপাশি সরাইল আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেছেন। তার প্রতিবাদে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করেছি। আগামী দিনেও একইভাবে তার মিথ্যারচারকে প্রতিহত করার ঘোষণা দেন এই ছাত্রলীগ নেতা।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সেলু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি সহ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সরাইল থানার ডিউটি অফিসার এসআই আলম জানান, আসলে বিষয়টি ধাওয়া নয়। দু পাশে নেতাকর্মীরা জড়ো হয়েছিল। পুলিশ তাদেরকে সরিয়ে রুমিন ফারহানার গাড়িটিকে যাওয়ার সুবিধা করে দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :