1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন 

মানিকগঞ্জে তিনে তিন বিএনপি, ভরাডুবি প্রতিদ্বন্দ্বীদের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে তিনে তিন বিএনপি, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি। মানিগঞ্জের ৩টি আসনের চুড়ান্ত ফলাফল অনুযায়ী তিনটিতেই বিএনপি’র অভুতপূর্ব বিজয় অর্জিত হয়েছে। এ বিজয়ের মধ্য দিয়েই প্রমাণিত হল যে, মানিকগঞ্জের মাটি বিএনপি’র ঘাটি। দীর্ঘদিন পরে হলেও হারিয়ে যাওয়া সেই বিএনপি’র ঘাট আবার পুনরুদ্ধার হলো। 

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) সংসদীয় আসন-১৬৮ এর মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮০ টি।এসব ভোট কেন্দ্রের প্রাপ্ত  ফলাফল অনুযায়ী বিএনপি’র ধানের শীষ প্রতীকে এস এ জিন্নাহ কবীর পেয়েছেন ১,৩৭,৭৭৬ ভোট, নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন তোজাম্মেল হক তোজা ৭৭,৮১৮ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৭১,৩১০ ভোট।

মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর, সদর) সংসদীয় আসন ১৭৯ এর  মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৬টি। এসকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে।এর মধ্যে বিএনপি ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত পেয়েছেন ১,৭৫,৭৭৬ ভোট, নিকটতম প্রতিদন্ধী খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকে মো.সালাহ উদ্দিন পেয়েছেন ৮১,৫৩১ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এস,এম আব্দুল মান্নান পেয়েছেন ৭০৮১।

মানিকগঞ্জ ৩(মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) সংসদীয় আসনে-১৭০ এর মোট কেন্দ্র রয়েছে ১৫২টি। এসব ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি’র ধানের শীষ প্রতীকে আফরোজা খানম রিতা পেয়েছেন ১,৬৭,৩৪৫ ভোট নিকটতম প্রতীদন্ধী পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকে মুহাম্মদ সাঈদ নুর ৬৪,২৪২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে আতাউর রহমান আতা পেয়েছেন ২০,৫৫১ ভোট।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :