1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন 

দুর্নীতি,চাঁদাবাজি আমরা করব না কাউকে করতে দিবনা:ড.আবু বকর সিদ্দিক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:‘দুর্নীতি আমরা করব না, দুর্নীতি করতে দিব না। চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দিব না। আমি নির্বাচিত হলে ভাঙ্গনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করব এবং বেকার ভাতা দিয়ে তাদেরকে উৎসাহিত না করে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।

শুক্রবার (৬ জানুয়ারী) বিকালে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটে এক নির্বাচনী জনসভায় মানিকগঞ্জ-১আসনের এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে সবার সমান অধিকার ও সুশাসন নিশ্চিত করব।’ এ সমস্ত কর্মকান্ড বাস্তবায়নে তাকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকির নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
এ সময় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের প্রধান আলোচক ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবালয় থানা শাখার আমীর হাফেজ মাওলানা হাতেম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুক, মানিকগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাও. জাকির হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তালেব, শিবালয় শাখার সাবেক আমির শাহাদত হোসেন, শিবালয় ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মো: ইব্রাহিম মল্লিক, মানিকগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান ও ছাত্র শিবিরের সভাপতি মাওলানা জামিল হোসেন প্রমুখ।

নির্বাচনী জনসভা শেষে, জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকির নেতৃত্বে আরিচা ঘাট এলাকার বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :