1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বিজনেস জার্নাল ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৩৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’-এর সফল ৩০ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন ৭ জন বাংলাদেশি তরুণ। বিখ্যাত এই বিজনেস জার্নাল ২০১১ সালে প্রথমবারের মতো ‘অনূর্ধ্ব ৩০’ বছর বয়সি ৩০ সফল উদ্যোক্তার তালিকা প্রকাশ করে।

‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি’ হিসেবে পরিচিত এই তালিকায় ২০২৩ সালে স্থান করে নিয়েছেন মার্কোপলো.এআইর প্রতিষ্ঠাতা রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন, যাত্রীর সহ-প্রতিষ্ঠাতা আজিজ আরমান, রিলাক্সির সহ-প্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান, অ্যাগ্রোশিফট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা দীপ্ত সাহা এবং টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা।

মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছে মার্কোপলো.এআই স্টার্টআপের প্রতিষ্ঠাতা রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন। এটি ছোট ও মাঝারি আকারের ব্যবসার জন্য ডিজিটাল বিপণনে কাজ করে থাকে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো প্রচার করা হয়। সাবস্ক্রিপশনভিত্তিক এ প্রোগ্রামটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হয় এবং বিজ্ঞাপনের সাফল্য এবং পোস্টিংয়ের বিষয়ে তারা পূর্বাভাসও প্রদান করে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরের ভিসি ফার্ম এক্সিলারেটিং এশিয়ার মাধ্যমে ৭ কোটি ৫১ লাখ টাকার বিনিয়োগ পেয়েছে।

কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরি থেকে যাত্রীর সহ-প্রতিষ্ঠাতা আজিজ আরমান ফোর্বসের এই তালিকায় স্থান করে নিয়েছেন। বাংলাদেশের বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থায় জনগণের চলাচলের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে ‘যাত্রী’। যাত্রীদের জন্য ন্যায্য ভাড়া নিশ্চিতে গত বছর ঢাকা বাস মালিক অ্যাসোসিয়েশন তার স্ট্যার্টআপের মাধ্যমে ৫ হাজার ৬৫০টি পাবলিক বাসের জন্য ই-টিকেটিং সিস্টেম চালু করতে সম্মত হয়। এ ছাড়া স্টার্টআপটি ভাড়ায় গাড়ি পরিষেবা দিয়ে থাকে। ২০২১ সালে রিফ্লেক্ট ভেঞ্চারস, ব্রেন-টু-ফ্রি ভেঞ্চারস এবং এসবিকে টেক ভেঞ্চারসহ বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে ফার্মটি ১২ কোটি ৮৮ লাখ টাকার বেশি বিনিয়োগ পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট তহবিল প্রায় ৫৬ কোটি ৩৫ লাখ টাকা।

রিলাক্সি প্রতিষ্ঠানের মাধ্যমে ফোর্বসের সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান। রিলাক্সি একটি প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্য বিষয়ক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য সেবার বিষয়ে কাজ করছে। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগছেন এমন তরুণদের ডিজিটালি সমাধান প্রদান করে থাকে রিলাক্সি। হুয়াওয়ের আইসিটি ইনকিউবেটরে ২০২২ সালের দ্বিতীয় রানার-আপ হিসেবে নির্বাচিত হওয়া এই প্ল্যাটফর্মটি বর্তমানে ১৫ হাজারেরও বেশি মানুষ ব্যবহার করছেন।

ফোর্বসের কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে অ্যাগ্রোশিফট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা দীপ্ত সাহা স্থান করে নিয়েছেন। অ্যাগ্রোশিফট টেকনোলজিস হলো একটি কৃষিভিত্তিক সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। অ্যাগ্রোশিফট সরাসরি কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কাজ করার কারণে গার্মেন্টস শ্রমিকদের কাছে কম দামে টাটকা সবজি সরবরাহ করতে পারে। শরুক পার্টনার্স এবং অ্যাংকরলেস বাংলাদেশের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি ১৯ কোটি ৩২ লাখ টাকার সিড মানি অর্জন করেছে।

টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা। সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় স্থান পেয়েছেন তারা। টার্টল ভেঞ্চার স্টুডিও তরুণ স্টার্টআপদের জন্য অর্থায়ন, পরামর্শসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সুবিধা প্রদানের মাধ্যমে সহায়তা করে থাকে। দেশে এ ধরনের প্রথম কোনো উদ্যোগ এটি। প্রতিষ্ঠানটি ২০১৮ সাল থেকে ৯০ জনের বেশি উদ্যোক্তার সঙ্গে কাজ করেছে।

২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ব্যতিক্রমী উদ্যোক্তা হিসেবে ২৫ জন বাংলাদেশির নাম স্থান পেয়েছে ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০’ তালিকায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :