1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বিএনপির পদযাত্রায় বিভিন্ন স্থানে পুলিশের লাঠিচার্জ ও হামলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তি ও নিত্যপণ্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে গতকাল ঢাকা ছাড়া দেশের ৬৭ জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় কুমিল্লা, ঝালকাঠিসহ বেশ কয়েক জায়গায় পুলিশের লাঠিচার্জ, গুলি ও হামলায় বিএনপির ৫৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মীকে। বিএনপির কর্মসূচি চলাকালে দেশজুড়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন। আমাদের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠনো খবর-

কুমিল্লা: কুমিল্লা উত্তর জেলা বিএনপির পদযাত্রায় গুলি ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে জেলার চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি ও দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা গোমতায় ওই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন-চান্দিনা থানায় কর্মরত কনস্টেবল শিপন হোসেন ও হাসান পারভেজ।

আহত বিএনপি ও সংগঠনের নেতাকর্মীরা হলেন-চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, য্গ্মু আহবায়ক উজ্জ্বল, যুবদল নেতা আলমগীর হোসেন, দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের যুবদল নেতা খোকন খান, বনকোট গ্রামের সোহেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা (উ.) জেলা বিএনপির অর্থ সম্পাদক আজহার মেম্বার, কুমিল্লা (উ.) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উ.) জেলা যুবদল নেতা ভিপি শাহীন, কুমিল্লা (উ.) জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল সাইফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহমান, বিএনপি নেত্রী তাছলিমা বেগম, আলেয়া বেগম, রমজান হোসেনসহ আরও অন্তত ৪-৫ জন।

আহতদের চান্দিনা, দেবীদ্বার, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতাদের সঙ্গে আমরা দাউদকান্দির দড়ানিপাড়া এলাকায় জড়ো হই। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল। পুলিশের বাধার মুখে সেখান থেকে আমরা ফিরে এসে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পদযাত্রা শুরু করি। এ সময় পুলিশ এসে আমাদের বাধা দেয়। পুলিশের এমন ভূমিকায় যুবদল নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি বর্ষণ ও লাঠিচার্জ করে। এতে চান্দিনা উপজেলা বিএনপি সভাপতিসহ বিভিন্ন উপজেলার আরও অন্তত ২৫ নেতাকর্মী আহত হন।

এর মধ্যে মহিলা দলনেতা তাছলিমা বেগম মাথায় এবং হাতে বন্দুকের বাটের আঘাতে মারাত্মক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, বিএনপি নেতারা পদযাত্রার নামে মহাসড়কে বেরিকেড সৃষ্টি করে উচ্ছৃঙ্খলতা করছিল। এ সময় চান্দিনা থানা পুলিশ ও দেবীদ্বারের ভানী ক্যাম্প পুলিশ তাদের মহাসড়ক থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা করে চান্দিনা থানার দুই পুলিশ সদস্যকে আহত করে। আত্মরক্ষার্থে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

নাটোর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরেও বিএনপির পদযাত্রা হয়েছে। শনিবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশের পূর্বে সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণ হয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

ঝালকাঠি: ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ওসি অপারেশনসহ ৩ পুলিশ এবং ১৭ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। জেলা য্বুদল সদস্য সচিব অ্যাড. আনিসুর রহমান খানসহ আটক হয়েছেন ১৬ নেতাকর্মী।

শনিবার দুপুর ১২টায় শহরের আমতলা গলি রোডের বিএনপির অফিসের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে রাস্তায় নামলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে সদর থানার ওসি অপারেশন  ফিরোজ কবীরের মাথায় ইট পড়ে ফেটে যায় ও এসআই নজরুল ইসলাম ও এসআই শফিকুল ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ইটপাটকেল নিক্ষেপের সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির গণজমায়েত ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা যুবদল সদস্য সচিব অ্যাড.আনিসুর রহমান খানসহ ১৬ জনকে আটক করে পুলিশ।

নীলফামারী: বিএনপি ও আওয়ামী লীগের একই স্থানে কর্মসূচি ঘিরে সকাল থেকে পৌর সুপার মার্কেট এলাকার অবস্থা ছিল থমথমে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসূচিকে সফল করতে শহরের বড় বাজার থেকে শান্তিপূর্ণভাবে বিএনপির নেতাকর্মীরা একটি র‌্যালি বের করলে সেখানেই পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখান থেকে র‌্যালিটি ছত্রভঙ্গ হয়ে সমাবেশে মিলিত হয়। পরে দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা সেøাগান দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসে। তারা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মঞ্চ দখল করে সেøাগান দিতে থাকেন।

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার জানান, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়ে মঞ্চ দখল করে আনন্দ-উল্লাস করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক বলেন, তারা আমাদের কর্মসূচির সময় এসে দেশবিরোধী সেøাগান দেয় এবং দেশরত্ন শেখ হাসিনাকে গালাগাল করে, এতে বাধা দেই।

পটুয়াখালী: জেলায় পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন দাবি বিএনপি নেতাদের। শনিবার সকালে পৌর শহরের বনানী মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, বিএনপির নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করছিল। তাই শান্তিশৃঙ্খলা রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বাগেরহাট: শনিবার সকালে বাগেরহাট জেলা শহরে পদযাত্রা কর্মসূচি শেষ করতে না করতেই পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, এখানে কর্মসূচিতে আসা কেন্দ্রীয় বিএনপিসহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, হাজরা আসাদুল ইসলাম আউব আলী মোল্লা বাবু, নাসির সুমনসহ প্রায় অর্ধশত নেতা-কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিএনপি নেতারা গ্রেফতারের তীব্র নিন্দা জানান।

গ্রেফতার বিষয়ে বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা পুলিশ পরিদর্শক আশরাফ আলী বলেন, পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। কতজন গ্রেফতার হয়েছে সেসব বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

চুয়াডাঙ্গা: পদযাত্রা চলাকালীন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মারা যান। তিনি ডাউকি ইউনিয়নের বিনেতপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে, আলমডঙ্গা উপজেলা বিএনপি সভাপতি ও ডাউকি ইউপির সাবেক চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিনপির পদযাত্রা চলাকালে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আবদুল জব্বার অসুস্থ হয়ে পড়েন। এ সময় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জুবাইদা জামান জয়া তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :