1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

দেশে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে: অর্থমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২২৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমরা যখন শুরু করি তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। এখন এর চেয়ে কম আছে। তার মানে মূল্যস্ফীতি বাড়েনি। বর্তমানে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে। শুধু টাকার অঙ্কে বিচার করলে হবে না। সামাজিক সুরক্ষা বিবেচনা করতে হবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হালনাগাদ মূল্যস্ফীতির তথ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৭৩ শতাংশ।

কাঁচামরিচের দাম বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, ‘বর্ষা এলেই কাঁচামরিচের দাম বেড়ে যায়, তাই অনেকেই অতিরিক্ত কিনে রাখেন। এজন্য এখন বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিক।’

মানুষ কষ্টে আছে এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ কষ্ট রয়েছে। আমরা দুনিয়ার বাইরে নয়। দুনিয়ার চিন্তা করলে আমরা খুব ভালো অবস্থানে রয়েছি। সংকট বিশ্বব্যাপী। আর এখন কোনো মানুষ না খেয়ে মারা যায় না।’

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ২৬ হাজার পরিবারকে ভাতা দেওয়া হচ্ছে। যাদের খাবার কেনার টাকা নেই তাদের এ কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া কম দামে খাবার দেওয়াসহ যাদের কম ইনকাম তাদের কাছ থেকে কম ট্যাক্স নেওয়া হচ্ছে।

আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ যে লোন দিয়েছে তা আমাদের দুই মাসের রেমিট্যান্সের সমান। তাই এটা শোধ করা আমাদের জন্য কোনো ব্যাপার না। উপস্থিত সাংবাদিকদের মুস্তফা কামাল বলেন, এখানে আপনারা যে কয়জন আছেন সবাই মিলে এ ঋণ পরিশোধ করা সম্ভব।

মন্ত্রী বলেন, জাইকা তাদের প্রকল্পগুলো দেখতে এসেছে। মাতারবাড়ির কাজ প্রায় ৯৫ ভাগ সম্পন্ন। বাজেটের সঙ্গে মিল রেখে প্রযুক্তিকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পে জাইকা সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :