1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

তারেক-মিশুক মুনীরকে হারানোর ১১ বছর আজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩৩৮ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার পথিকৃত মিশুক মুনীরকে হারানোর ১১ বছর আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

জেলার শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ সিনেমার শুটিং স্পট থেকে ঢাকা ফেরার পথে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরসহ প্রডাকশন সহকারী ওয়াসিম, জামাল এবং মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমানসহ ৫ জন নিহত হন।

আহত হন মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়লের শিক্ষক ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।

এ ঘটনায় ২০১১ সালে পুলিশ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করে। বেপরোয়া গতিতে বাস চালিয়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মামলার রায়ে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ চুয়াডাঙ্গার ডিলাক্স পরিবহনের বাসচালক জমির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা দেয়া হয়। কারাবন্দী ওই বাসচালক চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ১ আগস্ট মারা যায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :