1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

চলতি অর্থবছরে মাথাপিছু আয় কমে হলো ২৮ ডলার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সাময়িক হিসেবে গত অর্থবছরের চেয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় কমেছে ২৮ ডলার। অন্যদিকে মাথাপিছু জিডিপি কমেছে ৩০ ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িক তথ্য প্রকাশ করেছে বিবিএস। এতে দেখা যায়, চলতি অর্থবছরে মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৫ ডলার।  চূড়ান্ত হিসাবে ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। অন্যদিকে ২০২১- ২২ অর্থবছরে মাথাপিছু জিডিপি ছিলো ২ হাজার ৬৮৭ ডলার। সেটা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৭ ডলার।

বিবিএস প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৪ অর্থবছরের মধ্যে এবারই প্রথমবার মাথাপিছু আয় কিছুটা কমেছে। এর আগে প্রত্যেক অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে বেড়েছিলো। ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২ হাজার ২০৯ ডলার। ২০১৯-২০ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩২৬ ডলার। ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২ হাজার ৫৯১ ডলার ছিলো মাথাপিছু আয়। সেখান থেকে ২০২১-২২ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৯৩ ডলার।

বিবিএস সূত্রে জানা গেছে, জনসংখ্যা বাড়ায় এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় মাথাপিছু আয় কিছুটা কমেছে। বিবিএসের তথ্য অনুযায়ি, নতুন জনশুমারিতে দেশের জনসংখ্যা বেড়েছে এবং সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণেই মাথাপিছু আয় কিছুটা কমেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমলেও টাকায় তা ২৯ হাজার ৩৬৭ টাকা বেড়ে ২ লাখ ৭০ হাজার ৪১৪ টাকা হয়েছে (প্রতি ডলার ৯৭ দশমিক ৮১ টাকা ধরে) । গত ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে (প্রতি ডলার ৮৬ দশমিক ৩০ টাকা ধরে) টাকার অংকে মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা ।

এদিকে সাময়িক হিসেবে গত অর্থবছরের চেয়ে জিডিপি প্রবৃদ্ধিও কমেছে। গত অর্থবছরের চেয়ে ১ দশমিক শুন্য ৭ শতাংশ কমে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শুন্য ৩ শতাংশ। আগের অর্থবছরে যা ছিলো ৭ দশমিক ১০ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

এর আগে গত ১১ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানান,  ডলারের দর বৃদ্ধির কারণে মাথাপিছু আয় কমে গেছে একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ৬ দশমিক শুন্য ৩ শতাংশ। মাথাপিছু কমে  ২ হাজার ৮০০ ডলারের নিচে হওয়ার আভাস দিয়েছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন এটা সাময়িক হিসাব। বছর শেষে এটা পরিবর্তন হতে পারে।

বিবিএস এর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের কর্মকর্তারা জানান,  চলতি অর্থবছরের জিডিপির প্রাথমিক হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :