1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ঘূর্ণিঝড় মোখার কারণে তিন লাখ মেট্রিকটন লবণের ক্ষতির শঙ্কা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৪৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার কারণে চলতি মৌসুমে প্রায় ৩ লাখ মেট্রিকটন লবণ কম উৎপাদন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাষি পর্যায়ে যার বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা। লবণ উৎপাদন, মজুদ, বাজারের চাহিদা মনিটরিং ও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিক কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত নভেম্বর মাসের শুরু থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লবণ চাষের উপযুক্ত সময়। চলতি বছরের ১২ মে পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে ২২ লাখ ৩২ হাজার ৮৯০ মেট্রিকটন, যা প্রতিদিন গড়ে ২৫ হাজার মেট্রিকটন। আগামী ২৫ তারিখ পর্যন্ত লবণ চাষ করার লক্ষ্য নির্ধারিত ছিল। সেই লক্ষ্য অনুযায়ী লবণ ১৩ দিন কম চাষ হলো। এই ১৩ দিনে তিন লাখ মেট্রিকটনের বেশি লবণ উৎপাদন হতো যদি ঘূর্ণিঝড় মোখা আঘাত না করত। তবে এখন পর্যন্ত যা উৎপাদন হয়েছে তা গত ৬২ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ফলে চলতি বছর লবণ আমদানি করা লাগবে না বলে মনে করছেন তারা।

বিসিকের ১২টি কেন্দ্র চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থিত। এই দুই জেলার কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় লবণ চাষ হয়। এসব এলাকায় চলতি বছর লবণ চাষ হয়েছে ৬৬ হাজার ৪২৪ একর জমিতে। চাষির সংখ্যা ৩৯ হাজার ৪৬৭। বিসিকের কর্মকর্তাদের দাবি তাদের তৎপরতায় জমি ও চাষির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বিসিকের লবণ বিভাগের কর্মকর্তারা বলছেন, গত ১২ মে পর্যন্ত যত লবণ চাষ হয়েছে সেগুলো এখন রক্ষা করতে তৎপর চাষিরা। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারে বিসিকের ১২টি কেন্দ্র থেকে প্রচারণামূলক লিফলেট বিতরণ, গ্রামে গ্রামে মাইকিং, লবণ চাষ করা অঞ্চলগুলোর মসজিদের মাইকে প্রচারণা চালানো হয়েছে। নিচু জমি থেকে লবণ সরিয়ে নিয়ে উঁচু স্থানে পলিথিনে মুড়িয়ে রাখা, মাটি খনন করে তার নিচে সংরক্ষণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :