1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

‘এক দফার’ ঘোষণা দেবে আজ বিএনপিসহ সমমনা দল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৪৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সরকারবিরোধী আন্দোলনে বিএনপি এবং সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ‌‘এক দফা’ ঘোষণা হওয়ার কথা আজ।

বুধবার (১২ জুলাই) বিএনপিসহ বিভিন্ন সমমনা দল ও জোটের কর্মসূচি রাজধারীর বিভিন্ন এলাকা থেক ঘোষণা করা হবে বলে বিভিন্ন রাজনৈতিক দল সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: আ.লীগ-বিএনপির সমাবেশ বুধবার, ২৩ শর্ত দিলো ডিএমপি

রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র মঞ্চ তাদের কর্মসূচি ঘোষণা করবে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হল থেকে বিকেল ৪টায়। ১২ দলীয় জোট কর্মসূচি ঘোষণা করবে রাজধানীর সেহুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে, বিকেলে ৩টায়।

জাতীয়তাবাদী সমমনা জোট তাদের কর্মসূচি ঘোষণা করবে রাজধানীর বিজয়নগর পানিরট্যাংকি সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে, বিকেল ৩টায়।

এলডিপি তাদের দলীয় অফিস (এফডিসি সংলগ্ন) থেকে বিকেল ৫টায় কর্মসূচি ঘোষণা করবে। গণফোরাম তাদের আরামবাগ অফিসের সামনে (নটরডেম কলেজের বিপরীতে) থেকে বিকেল ৪টায় কর্মসূচি ঘোষণা করবে।

গণঅধিকার পরিষদ (নুর) কর্মসূচি ঘোষণা করবে রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডের প্রিতম জামান টাওয়ারের সামনে থেকে বিকেল ৩টায়।

গণঅধিকার পরিষদ (রেজা) জাতীয় প্রেসক্লাব থেকে বিকেল ৩ টায় তাদের কর্মসূচি ঘোষণা করবে। গণতান্ত্রিক বাম ঐক্য কর্মসূচি ঘোষণা করবে জাতীয় প্রেসক্লাব থেকে, বিকেল ৩টায়।

বাংলাদেশ লেবার পার্টি নয়াপল্টন মসজিদ গলির অফিস থেকে বিকেল ৩টায় কর্মসূচি ঘোষণা করবে। সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কর্মসূচি ঘোষণা করবে বিকেল ৩টায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিকেল ৩টায় কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :