
অনলাইন ডেস্ক: ইফতারের পূর্ব মুহূর্ত রোজাদারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই সময় মহান আল্লাহ রোজাদারের দোয়া কবুল করেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে মানুষ ক্ষুধা ও পিপাসায় কাতর ও ক্লান্ত-শ্রান্ত থাকে। তাই সে সময় দোয়া কবুলের সম্ভাবনা আরও বেশি। কারণ এ ধরনের দুর্বল ও কষ্টকর অবস্থায় দোয়া করা হলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না- ১. ন্যায়পরায়ণ শাসক। ২. রোজাদার যতক্ষণ না ইফতার করে এবং ৩. মজলুমের দোয়া’ (ইবনে মাজা : ১৭৫২)।
ইফতারের সুযোগ হলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানানো। হজরত মুয়াজ ইবনে জুহরা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইফতারের সময় এই দোয়া পাঠ করতেন- ‘আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিজকিকা আফতারতু’ অর্থাৎ হে আল্লাহ, আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনারই দেওয়া জীবিকা দ্বারা ইফতার করছি। (আবু দাউদ : ২৩৫৮)
Leave a Reply