1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ইনস্টাগ্রাম থেকে ক্যাটরিনার বিপুল আয়!

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৬৮ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম থেকেও মোটা অঙ্কের আয় করেন এই অভিনেত্রী।

ক্যাটরিনা ২০১৭ সালে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট চালু করেন। এই প্ল্যাটফর্মে বেশ সক্রিয় তিনি। তার অনুসারীর সংখ্যা ৬৬.৩ মিলিয়ন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতি পোস্টের জন্য প্রায় ১ কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

এছাড়া প্রতি সিনেমার জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন ক্যাটরিনা। বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আরো ৬-৭ কোটি রুপি আয় করেন তিনি। ২০২১ অর্থ বছরের হিসাব অনুযায়ী, এই অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ ২২৪ কোটি রুপি।

গত ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। সিনেমার কাজের দিক থেকে মুক্তির অপেক্ষায় তার ‘ফোন ভূত’। এই সিনেমায় আরো অভিনয় করেছেন— সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান কাট্টার। আগামী ৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। এছাড়া সালমান খানে সঙ্গে ‘টাইগার-থ্রি’ ও ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমায় অভিনয় করছেন ক্যাটরিনা।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :