1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুর রহমান তুষারের পাশে আফরোজা খান রিতা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২২ বার পড়েছেন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সদরের নবগ্রাম এলাকায় দুর্বৃত্তদের হামলা শিকারে আহত হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারকে দেখতে শ্যামলীর ট্রমা সেন্টারে যান মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

জানা গেছে, শুক্রবার(৮ সেপ্টেম্বর ) বিকেল ৫ টার দিকে তিনি ট্রমা সেন্টার যান। দীর্ঘ দেড় ঘণ্টা তিনি আহত জাহিদুর রহমান তুষারের পাশে থাকেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সভাপতি শিকদার মোশারফ হোসেন, হরিরামপুর উপজেলা বিএনপি’র সহ- সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সাবেক উপজেলা যুব দলের সভাপতি মিজানুর রহমান খান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব প্রমুখ।

শনিবার বেলা তিনটায় গুরুতর আহত জাহিদুর রহমান তুষারের পায়ে অপারেশন করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

উল্লেখ্য গত বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জের গিলন্ড জেলা সভাপতি আফরোজা খান রিতার সাথে মিটিং শেষে ফেরার পথে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম এলাকায় একদল দুর্বৃত্ত তাদের ওপর  হামলা চালায়। হামলায়  জাহিদুর রহমান তুষারসহ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাছুম শিকদার ও আলমাছ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা শাকিল মোল্লা ও বলড়া ইউনিয়ন যুবদলের সদস্য আবিদ হাসান বাদল আহত হন। আহতদের প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জাহিদুর রহমান তুষারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার রাতেই তাকে ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :