1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আমরা মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৪১ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আফরোজা খান রিতা বলেছেন, আমরা মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছি।সাধারণ জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য জনাব তারেক রহমান এই টেক ব্যাক করতে চাচ্ছেন বাংলাদেশকে।এখন আমাদের কি দায়িত্ব? আমাদের সেই নির্দেশিত দায়িত্বগুলি বাস্তয়ন করা। আমরা মানিকগঞ্জবাসি সেই স্বপ্নকে পুরুণ করবই ইন্নাশা আল্লাহ।কারণ মানিকগঞ্জ হলো ধানের শীশের ঘাটি। এই ১৪/১৫ বছরে আমাদের প্রবাদটা হারিয়ে গেছে, আমরা সেই প্রবাদটাকে ফিরিয়ে আনবো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে।

তিনি বলেন, এই জালিম, গণবিচ্ছিন্ন,স্বৈরাচারী, রাতের ভোটের সরকারকে পতন না ঘটিয়ে আমরা রাজপথ ছাড়বো না। দফা একটাই এই ফ্যাসিস্ট সরকারের পতন। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আসামাত্র আমরা চুড়ান্ত আন্দোলনে ঝাপিয়ে পড়বো।

গত ২৯ জুলাই বিএনপির ঘোষিত শান্তিপূর্ন অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টায় শহরের নূরুল হোসেন ‘ল’ কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ন সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন,সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জাসাস সভাপতি মো: মোশারফ হোসেন শিকদার, তাতীদলের সভাপতি আব্দুল সাত্তার, যুবদল সভাপতি কাজী মোস্তাক আহম্মেদ দীপু, স্বেচ্ছাসেবক দলের আআহ্বায়ক জিন্না খান জিন্না, ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ, নগর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু, সাটুরিয়া উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এর পর যদি কোনো হামলা হয় তাহলে আমরা কঠোর ভাষায় জবাব দিবো। আমাদের কমান্ড আসা মাত্র আমরা প্রয়োজনে সব অচল করে দিয়ে এই জালিম সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :