1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মমতাজ বেগম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

বুধবার (৪ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উপকমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. খন্দকার বজলুল হক। সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে। উপ-কমিটিতে ১৪ জনকে সদস্য রাখা হয়েছে। এদের মধ্যে ৯ জন মন্ত্রী ও ৫ জন এমপি রয়েছেন। উপ-কমিটিতে সদস্য রয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়।

মমতাজ বেগম বলেন, যে কোন পদই দ্বায়িত্ব বাড়িয়ে দেয়। আমি আমার দ্বায়িত্ব যথাযথভাবে পালন করব। আমাকে এ পদে নির্বাচিত করার জন্য কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে এ পদের দ্বায়িত্ব পালন করব।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :