1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে ‘তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধা পুরুস্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে ‘তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধা পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) কর্তৃপক্ষ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার।

শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, তেওতা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক, তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোহাম্মাদ শাহজাহান বিশ্বাস, অভিভাবক প্রতিনিধি শংকর প্রসাদ চৌধুরী ও শিক্ষার্থী ফাতেমা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে স্বপ্ন দেখতে জানেনা সে বড় হতে পারে না। যার জীবনে কোন স্বপ্ন নাই, যার কোন টার্গেট নাই, সে কিভাবে তার গন্তব্যস্থলে যাবে। তুমি যা কিছুই করনা কেন, যদি ভাল কিছু করো তাহলে সবাই তোমাকে চিনবে। তোমরা এখন ছোট আছো, তোমাদের এখন কাজ কি? তোমার বাবা-মার মুখ উজ্জল করা, বাবা-মাকে খুশি করা। বাবা মা কিসে খুশি হয়, সন্তানের সাফল্যে, সন্তানের সাফল্য হচ্ছে লেখা-পড়ায়, সন্তানের কাজ একজন ভাল মানুষ হয়ে ওঠা। যখন একটি সন্তান ভাল মানুষ হয়ে যাবে, তখন আমাদের এই দেশ একজন ভাল সন্তান পাবে, একজন সু-নাগরিক পাবে। তোমরা এখন ছোট আছো, কিন্তুু তারুণ্যের দিকে ধাবিত হচ্ছ। সেই স্পিরিট তোমাদেরকে ধরণ করতে হবে। জুলাই-আগস্টে কি কারণে আমাদের ভায়েরা জীবন দিয়েছিল। তোমরা সুন্দর করে সেই ছবি আঁকবে, রচনা লিখবে। আমরা পাব কৃতি সন্তান,আমরা পাব এই দেশের সুন্দর নাগরিক। এই দেশটাকে পরিবর্তন করে সুন্দর একটা দেশে রূপান্তরিত করতে হবে। সেই জন্য তোমাদেরকেই আমাদের প্রয়োজন। তোমরাই পারবে এই দেশটাকে অনেক সুন্দর করে তৈরী করতে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :