1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

পুনর্মিলনের উচ্ছ্বাসে মুখর: শিবালয় অক্সফোর্ড একাডেমির প্রাক্তনীদের ইফতার মাহফিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫১৮ বার পড়েছেন

শাহরিয়ার বিশ্বাস উর্বি, শিবালয় থেকে: শিবালয়ের অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার দোয়া মাহফিল। পবিত্র রমজান উপলক্ষে আজ ১৮ মার্চ ২০২৬ (২৮ রমজান) বিকেলে আয়োজিত মিলনমেলায় অংশ নেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সম্মানিত শিক্ষকবৃন্দ

অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই ছিল প্রাণচাঞ্চল্য। প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি প্রিয় শিক্ষকদের উপস্থিতি আয়োজনটিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে। দীর্ঘদিন পর শিক্ষক-শিক্ষার্থীদের এমন মিলন যেন সবার মনে ফিরিয়ে আনে সেই ফেলে আসা দিনের স্মৃতি।

আয়োজনে সর্বোচ্চ উপস্থিতি ছিল এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের, যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন ব্যাচের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার শেষে শুরু হয় গল্প, আড্ডা ও স্মৃতিচারণা। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আন্তরিক আলাপচারিতা এবং হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :