1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা এগিয়ে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩৫১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে লড়াইয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। উচ্চকক্ষ সিনেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রিপাবলিকানরা ৪৯টি আসন নিশ্চিত করেছে। সিনেটের নিয়ন্ত্রণ নিতে দলটির প্রয়োজন আর ২টি আসন। খবর ফক্স নিউজ ও সিএনএনের।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এখন চলছে ভোট গণনা। তবে কয়েকটি আসনের ফলাফলও জানা গেছে।

বেসরকারি হিসেব বলছে, কয়েকটি কেন্দ্রে পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ১৭৯টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্র্যাটসরা পেয়েছে ৬৬টি আসন, আর রিপাবলিকানরা পেয়েছে ১১৩টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে। অন্যদিকে, অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :