1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

ভারতের বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ২৪১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে ভারতীয় পুলিশের এক কর্মকর্তার বরাতে বলেন, ‘কমপক্ষে একজন যাত্রী বেঁচে গেছেন বলে জানা গেছে এবং ফ্লাইট AI171 উড্ডয়নের কিছুক্ষণ পরেই তিনি একটি বিকট শব্দ শুনতে পেয়েছিলেন বলে জানিয়েছেন।’

জানা যায়, ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করা বোয়িং ৭৮৭ বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। প্রাথমিকভাবে বিমানে থাকা সকলের নিহত হওয়ার আশঙ্কা করা হলেও, অলৌকিকভাবে বেঁচে যান ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিষ্ণু কুমার রমেশ। বিস্ময়করভাবে, তিনি পায়ে হেঁটেই দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

রমেশ বলেন, ‘বিমান উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পরই একটা বিকট শব্দ হয়। তারপরই বিমানটি ভেঙে পড়ল। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে, কিছু বুঝে ওঠার সুযোগই পাইনি।’

এদিকে, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :