1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মেয়েরা যথেষ্ট ভালো করছে : প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩২৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কিছুদিন আগে নেপালের মাটিতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করে এসেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। আজ বাঘিনীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আমাদের ছেলেরা যা করে দেখাতে পারেনি, মেয়েরা তা পেরেছে। এটা শুনে ছেলেদের একটু রাগ হবে। কিন্তু রাগ করার কিছু নেই। কারণ, ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি। তবুও আমি বলব, মেয়েরা যথেষ্ট ভালো করছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পাশাপাশি জয়ী প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ এবং কর্মকর্তাদের হাতে সম্মাননা হিসেবে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

এ সময় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার দাদা ও বাবা ফুটবল খেলতেন। তারা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। এ ছাড়া আমার ভাই শেখ কামাল, জামালও ফুটবল খেলতেন। তবে জামাল ক্রিকেটও খেলতেন। এক কথায় আমার পরিবারটা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আবাহনী ক্রীড়াচক্র যখন তৈরি করা হয়, তখন আমরা সাধ্যমতো সহযোগিতা করেছিলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরপর ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাবিনা-সানজিদারা। তাদের ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছা পূরণ করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। তখন রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে থাকায় সাবিনাদের সংবর্ধনা দিতে পারেননি প্রধানমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :