1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

মান্নু পরিচালিত আসছে মেঘলার ‘পায়ের ছাপ’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তেলেগু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী মেঘলা মুক্তা। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ ছবির প্রধান চরিত্র দিয়ে দেশি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আগামী ২৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে ‘পায়ের ছাপ’ সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। নারীপ্রধান গল্পের এই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। এ সিনেমা প্রসঙ্গে মেঘলা বলেন, আমাদের সমাজে একজন নারী স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্প। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষশাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে ‘পায়ের ছাপ’ ছবিতে।

তিনি আরও বলেন, নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে ‘পায়ের ছাপ’ ছবিতে। এখন ভালো গল্প ও মেকিংয়ের ছবি দেখতে দর্শক হলে যাচ্ছে। আমার বিশ^াস, ‘পায়ের ছাপ’ও একটি পরিপূর্ণ ছবি, যা দর্শক পুরোটা সময় উপভোগ করতে পারবেন। মেঘলা মুক্তা ছাড়াও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।

পায়ের ছাপ’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এ সিনেমার দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক ও আতিয়া আনিশা। শাকিব খানের বিপরীতে যৌথ প্রযোজনার ‘নবাব’ সিনেমায় অভিনয় করে সবার নজরে আসেন মেঘলা। এ ছাড়া তিনি ভারতের তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাবুডু’ ছবিতে অভিনয় করেছেন। যেটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতে দেড়শ সিনেমা হলে মুক্তি পায়।

এ ছাড়া তার হাতে রয়েছে কৌশিক শংকর দাসের ‘পাঞ্চ’ সিনেমা। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন নিলয় আলমগীর ও মেঘলা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :