1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সান্ধ্যকালীন  ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন  ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকীয় প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বিদ্যুৎ সাশ্রয় সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের ২০১২ সালের এক নির্দেশনায় সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের সময়সূচি নির্ধারণ করা হয় ব্যাংকের অফিস সময়ের পরবর্তী দুই ঘণ্টা। সে হিসাবে, ব্যাংকিং অফিস সময় যদি শেষ হয় বেলা ৩টায়, তাহলে সান্ধ্যকালীন ব্যাংকিং সময়সূচি হবে ৫টা পর্যন্ত।

গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সংগতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৪ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :