1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে সরকার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে সরকার। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা সই করা এক অফিস আদেশ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ছুটি অনুযায়ী ছুটির তালিকায় যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড় দিন ও শীতকালীন অবকাশের জন্য ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর সাত দিন পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে। তবে, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর ও ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২১ শিক্ষা বর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশ-এর জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। শুধুমাত্র ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিনে ছুটি বহাল থাকবে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ছুটির ক্যালেন্ডারে সাত দিন শীতকালীন অবকাশের কথা উল্লেখ ছিল। তবে হঠাৎ করেই চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। মোট চার বিষয়ে এ পরীক্ষা হবে। বিষয়গুলো হলো-বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :